হোমনায় বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩
কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত. মো. রহিম মিয়া (৬০) উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা।
 
রবিবার রাতে উপজেলার আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে রহিম মিয়া বাড়ির গোয়াল ঘরের টিনের চালা পরিবর্তন করার সময় বিদ্যুতোর তারে জড়িয়ে যান। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আহমেদ নিজামী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ