২০১৫ সালের ঘটনা, শহিদুল ইসলাম রুনু নামের এক নির্মাতার ‘আনলাকি লাভ’ নাটকে হিল্লোলের বিপরীতে আমি অভিনয় করেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। তবে শ্যুটিং শেষে শিল্পী সম্মানী বাবদ যে চেক দেওয়া হয়, চেক ভুয়া ছিল বলে উল্লেখ্য করে প্রতারণার অভিযোগ করে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। অবশেষে আবারো কামব্যাক করছেন শাহরিন।
মালয়েশিয়ায় গিয়েছিলেন পড়াশুনা করতে, সম্প্রতি দেশে ফিরেই কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। নাটকের নাম বাখরখানির প্রেম। এটি পরিচালনা করছেন জীবন শাহাদৎ। ফারিয়া বলেন, মালয়েশিয়ায় আমার অনেক ভক্ত আছেন, তাঁদের অনুরোধ এবং বাংলাদেশের অনেক পরিচালকের কথায় আবার অভিনয় করতে যাচ্ছি।
বাখরখানির প্রেম নাটকে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। ২৬ ও ২৭ ডিসেম্বর নাটকটির শুটিং চলবে।
উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৭ সালের প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। টিভি নাটক আর বিজ্ঞাপনচিত্রের বাইরে ফারিয়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
ইত্তেফাক/এমএআর
