বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র একযুগ পূর্তিতে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে নানা অনুষ্ঠান, শুভেচ্ছা জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আজ ২৬ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে কেক কেটে ১ যুগে পদার্পণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
২০০৪ সালের এই দিনে দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার মানসে যাত্রা শুরু করে আরটিভি। সেই সাফল্যের যাত্রায় আজ এক যুগের পূর্তি। অতিথিদের শুভেচ্ছা জানান আরটিভি’র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ কাজল ইসলাম, সাংসদ বেগম নূরজাহান মুক্তা, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন।
IMG0
সংস্কৃতিব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যজন আতাউর রহমান, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর, অভিনেতা তারিক আনাম খান, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংবাদিক নঈম নিজাম।
আয়োজনটি পালনে দিনব্যাপী চলছে নানা অনুষ্ঠান। ২৫ ডিসেম্বর রাত ১১টা মিনিটে প্রচার হয় ‘উৎসব আনন্দে আাজ ও আগামী রাতের আয়োজন’। ২৬ ডিসেম্বর সকাল ৮ টা ৩০ মিনিটে প্রচার হয় সরাসরি সংগীতানুষ্ঠান, সকাল ১০ টা ৩০ মিনিটে ছিলো বিশেষ তারকালাপ। বিকেল ৫টায় আঁখি আলমগীরের পরিবেশনায় সরাসরি প্রচারিত হবে আরেকটি বিশেষ লাইভ গানের অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর সান্ধ্য আয়োজন’।
ইত্তেফাক/এমএআর
