আশুগঞ্জে গোলাগুলিতে ডাকাত নিহত, চার পুলিশ আহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় থানার এক এএসআই ও পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করেছে।
 
সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ (৩০) উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উপ-পরিদর্শক মো. শারমিনকে মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, রবিবার রাতে শরীফকে (৩০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে পুলিশ সোমবার ভোর রাতে উপজেলার সোনারামপুর এলাকায় ডাকাত ধরার অভিযানে যায়। এ সময় শরীফের সহযোগীরা পুলিশের উপর গুলি ছুঁড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ। এ সময় পুলিশ অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তাজা কার্তুজ ও তিনটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।নিহত শরীফের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহত শরীফ এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ