সিরাজগঞ্জে ঝুট কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে একটি ঝুট কারখানা ও বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
 
রবিবার রাত সাড়ে ১০টার দিকে আলম সেখের ঝুট কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে  দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশ কাজ করছে।
 
বহুলী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন জানান, বহুলী বাজারের পাশে আলম সেখের ঝুট কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুইটি বাড়িতে ছড়িয়ে পরে। এতে কারখানা ঘরসহ এর সকল মেশিন, কাপড় ও তুলা ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
 
সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ