বিজ্ঞাপনের পর এবার সিনেমায় ইভান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৭
জনপ্রিয় রেডিও জকি বা আরজে হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ইভান সাইর। এরপর শুরু হয় এনটিভিতে উপস্থাপনায় নিজেকে দাড় করানোর প্রচেষ্টায়, সফলও হন সেখানে। সম্প্রতি বিজ্ঞাপন চিত্রে নিজেকে ক্যামেরার সামনে হাজির করেন। ডাবিং শিল্পী হিসেবে ইতোমধ্যে বেশ নাম কুড়াতে সক্ষমও হয়েছে। এবার আসছেন চলচ্চিত্রে অভিনয় নিয়ে।
 
এছাড়া দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় দৌড়ে কাজ করছেন তিনি। নির্মাতা অনন্য মামুমের নতুন চলচিত্র ‘বন্ধন’ এ একজন পুলিশ অফিসারের ভুমিকায় অভিনয় করবেন ইভান। চলচিত্রে কণ্ঠ দেয়ার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম চলচিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই উপস্থাপনা শিল্পী।
 
ইভান বলেন, খুব চ্যালেঞ্জিং আমার জন্য। আনন্দ ততোটা বেশি। তবে কাজ দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।’ অবশ্য একসঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে নির্মাতা অনন্য মামুনকে ধন্যবাদ জানাতে ভুল করেন নি তিনি।
 
নিজের সবটুকু চেষ্টা দিয়ে কাজ করতে চান ইভান। যেহেতু চলচ্চিত্রে নিজস্ব চরিত্রে অভিনয় করতে হবে, সে জায়গা থেকে নিজেকে উজাড় করে দর্শককে ভাল কাজ উপহার দিতে অধীর হয়ে আছেন এ তরুণ অভিনেতা।
 
ইত্তেফাক/এমএআর