রাজশাহী মহানগরীর সিটি বাইপাসহাট এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিব (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব নগরীর শাহমখদুম থানার তালপুকুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সিটি বাইপাস এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
