টাই ঠিক করে দিল পুলিশ!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪
অঙ্গরাজ্য ভেদে যুক্তরাষ্ট্রের একেক জায়গায় গাড়ির গতি একেক রকম। গাড়ির গতিসীমা লঙ্ঘন করলে সাথে সাথেই আইনের আওতায় আনা হয় গাড়ি চালকদের। নির্দিষ্ট গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে এদিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক পুলিশ কর্মকর্তা আটক করেছিলেন এক ছাত্রকে। 
 
আটক করে ঐ ছাত্রের লাইসেন্স, ইন্সুরেন্স কার্ড পরীক্ষা করে কোন সমস্যা খুঁজে না পেয়ে পুলিশ কর্মকর্তার ঐ ছাত্রের কাছে জানতে চাইলেন, এতো জোরে কেন গাড়ি চালাচ্ছেন? ট্রেভর কিনেই নামের ঐ ছাত্র পুলিশ কর্মকর্তাকে জানালেন, একটি প্রেজেনটেশনে অংশ নিতে যাচ্ছেন তিনি। নিজে টাই বাঁধতে পারেন না বলে যাচ্ছিলেন এক বন্ধুর কাছে। এ কারণেই দ্রুত গাড়ি চালাচ্ছেন। বিষয়টি জানতে পেরে ঐ পুলিশ কর্মকর্তা টাই টি চাইলেন। 
 
টাই হাতে নিয়ে সেটি নিজের গলায় বাঁধতে শুরু করেন। এরপর সেটি ঐ ছাত্রের গলায় পরিয়ে দেখলেন এটি ট্রেভরের জন্য খুব ছোট হয়ে গেছে। টাইটি ফিরিয়ে নিয়ে দ্বিতীয় বারের চেষ্টায় সফল হলেন ঐ পুলিশ কর্মকর্তা। আর এই যাত্রা সতর্ক করে ছেড়ে দিলেন ঐ ছাত্রকে। পুলিশ কর্মকর্তার এমন ব্যবহারে এক রাশ চমক নিয়ে প্রেজেনটেশনের উদ্দেশ্যে রওনা দিলেন ঐ ছাত্র।-হাফিংটন পোস্ট
 
ইত্তেফাক/এসএসএ