নবীনগরে কুখ্যাত ডাকাত গোলাম হোসেনের স্ত্রী পপি আক্তারকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার জালশুকা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে নবীনগর থানার এসআই স্বপন চন্দ্র দাস। এ সময় বাড়ি থেকে ৫ রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
