২১ সাব-রেজিস্ট্রারকে বদলি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ২১:৪১
দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। নিবন্ধন পরিদপ্তরের সুপারিশক্রমে আইন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বদলিকৃত কর্মকর্তাগণকে আগামী ৮ জানুয়ারির মধ্যে তাঁদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। 
 
আদেশ অনুযায়ী মো. মহিউদ্দিনকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের কচুয়া, মো. আমির হামজাকে চাঁদপুরের কচুয়া থেকে ফেণীর দাগনভূঞা, পারভীন আক্তারকে ফেণীর দাগনভূঞা থেকে কুমিল্লার বুড়িচং, এম.ডি হাবিবুর রহমানকে যশোরের মনিরামপুর থেকে হবিগঞ্জ সদর, নুর মোহাম্মদ শাহকে কিশোরগঞ্জের তারাইল থেকে কুষ্টিয়া সদর, আশরাফুল ইসলামকে ঢাকার ডেমরা থেকে কুমিল্লার গৌরীপুর, আফছানা বেগমকে পাবনার সাথিয়া (বদলীর আদেশপ্রাপ্ত) থেকে ঢাকার ডেমরা, মো. আব্দুল হাফিজকে ঝিনাইদহ সদর থেকে যশোহরের শার্শা, মো. রবিউল ইসলামকে সাতক্ষীরার শ্যামনগর থেকে পাবনার সাথিয়া, মৃতুঞ্জয়ী শিকারীকে সিলেটের বালাগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, সর্মিলা আহমেদ শম্পাকে ফরিদপুরের মধুখালী থেকে মাদারীপুরের রাজৈর, মো. মনিরুজ্জামানকে টাংগাইলের ধনবাড়ী থেকে রাজবাড়ীর পাংশা, খালেদ মো. বিন আসাদকে টাংগাইলের সখিপুর থেকে সিলেটের বিশ্বনাথ, মো. আব্দুল হককে সিলেটের বিশ্বনাথ থেকে নোয়াখালীর বসুরহাট, স্বদেশ চন্দ্র চন্দকে নোয়াখালীর বসুরহাট থেকে বি-বাড়িয়ার বাঞ্চারামপুর, মো. শাহিদুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থেকে সাতক্ষীরার কলারোয়া, মো. মিজানুর রহমানকে রংপুরের বদরগঞ্জ থেকে রংপুর সদর, মো. আমজাদ হোসেনকে রংপুর সদর থেকে দিনাজপুরের চিরিরবন্দর, মির্জা মো. মোর্তুজা রেজাকে রাজশাহী সদর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাইফুল ইসলামকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুয়াডাঙ্গা সদর এবং আব্দুর রবকে চুয়াডাঙ্গা সদর থেকে যশোরের মনিরামপুরে বদলি করা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই