আখাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ২১:৩৬
আখাউড়ায় অজ্ঞাত  (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
সোমবার বিকাল ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে দেবগ্রাম এলাকার একটি সেতুর নিচের খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 
 
বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। 
 
জানা গেছে, দুপুরে দেবগ্রাম উত্তর পাড়া এলাকায় রেলওয়ে ব্রিজের নিচের খালে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে আখাউড়া থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদন লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি