সৈয়দ শামসুল হক এর ৮২তম জয়ন্তী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৬
‘ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে’ বাংলা সাহিত্যে সৃজনের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সুগোগ্য অনুসারী ছিলেন আমাদের দেশের ক্ষণজন্মা লেখক সৈয়দ শামসুল হক। তিনি বাংলা সাহিত্য ভুবনকে পল্লবিত করেছেন নানা বর্ণে ও গন্ধে।
 
উনি অনন্তের যাত্রী হয়েছেন তার পার্থিব জীবনের আশি বছর পুর্ণ করে। সৈয়দ হক অশেষ হয়ে থাকবেন আমাদের সাহিত্য সৃজনের আকাশপটে। আর তাই বাংলা সাহিত্যের এই মহান স্রষ্টার ৮২তম জয়ন্তী উদযাপন করা হচ্ছে।
 
প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করেছে নানা অনুষ্ঠানমালা।
 
আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিশিষ্ট নাট্যজন জনাব রামেন্দু মজুমদার, জনাব আতাউর রহমান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াত, বিশিষ্ট কথা সাহিত্যিক জনাব আনিসুল হক এবং অন্য প্রকাশের স্বত্বাধিকারী জনাব মাজহারুল ইসলাম।
 
ইত্তেফাক/এমএআর