আসছে বাপ্পী-মাহীর ‘প্রেমের বাঁধন’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:১০
বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি জুটির নতুন চলচ্চিত্র ‘প্রেমের বাঁধন’। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ছবিটির পরিচালনায় রয়েছেন গাজী জাহাঙ্গীর। ​রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন প্রেমের বাঁধনের নির্মাতা।
 
২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া শ্যুটিং চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর আবার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।
 
‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পী-মাহি ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি। ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর।
 
পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পে ‘প্রেমের বাঁধন’ নির্মাণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমএআর