২৭ ডিসেম্বর এক যুগে পা দিল স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে ২৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী,জাতীয় পার্টির মহা সচিব রহুল আমীন হাউলাদার, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
সকাল ১১টায় দ্বিতীয় দফায় জন্মদিনের কেক কাটেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময় মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে নানা অনুষ্ঠান।
IMG0
২০০৫ সালে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি। বৈশাখীর সাথে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
ইত্তেফাক/এমএআর
