আসছেন নতুন সোনাক্ষী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:৫০
সোনাক্ষী সিনহা একে একে বেশ ভালো কয়েকটি ছবিতেই নিজের নাম লিখাচ্ছেন। আসছে নতুন বছরে ভিন্ন রূপে পাওয়া যাবে তাকে।
 
১৯৭০ সালের সিনেমা ‘দ্য ট্রেইন’-এ গানটির সঙ্গে নেচেছিলেন রাজেশ খান্না ও নন্দা। রাহুল দেব বর্মণ-এর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ রাফি। সেই থেকে হিন্দি সিনেমাপ্রেমীদের প্রিয় গানগুলোর একটি হয়ে আছে এটি। নতুন রিমেইকে গানটিতে কণ্ঠ দেবেন আমাল মালিক। গানটির সঙ্গে নাচবেন সিনেমাটির অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই সময়ের সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে এতে ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক মিউজিক। আগের গানটির চেয়ে দ্রুত লয়েরও হবে এই রিমেইক ভার্সনটি।
 
আগেও বেশ কয়েকজন গায়ক নিজেদের মতো করে গেয়েছিলেন ‘গুলবি আঁখে’। এছাড়াও, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার জন্য গানটিতে একবার রিমেইক করা হয়।
 
‘নূর’ সিনেমাটি নির্মীত হচ্ছে সাবা ইমতিয়াজ-এর ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস অবলম্বনে। সুনীল সিপ্পি পরিচালিত এই সিনেমায় ২০-এর কোঠার এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন সোনাক্ষী।
 
অন্যদিকে বছর শেষে নিজের অবস্থান প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘ভালো একটি বছর কাটলো আমার। প্রতিযোগীতা নিয়ে ভাবি না। নিজের কাজটি ঠিকমতো করতে চাই। নতুন বছরটি ভালো হবে আশা করছি। ভক্তদের সবসময় পাশে চাই।’
 
ইত্তেফাক/এমএআর