ভারতের গোয়ায় রানওয়ে থেকে বিমান ছিটকে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ডাবোলিম বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। জেট এয়ারওয়েজের বিমানটিকে ১৫৪ জন যাত্রী ছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রানওয়েতে ৩৬০ ডিগ্রি পাক খেয়ে ছিটকে পড়ে। পরে জরুরি ভিত্তিতে যাত্রীদের বিমান থেকে সরিয়ে নেয়ার সময় ১৫ জন সামান্য আহত হন। দুর্ঘটনার কারণে বিমানবন্দরের কার্যক্রম কিছুক্ষণ বন্ধ ছিল। বিমানটি গোয়া থেকে মুম্বাই যাচ্ছিল।
IMG0
বেসরকারি বিমান মাহপরিদফতর ও বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দুর্ঘটনার কারণ জানতে খতিয়ে দেখছে।
জেট এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়েছে, সব যাত্রী ও ক্রুদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এসময় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
ইত্তেফাক/এএসএস
