শীতার্তদের পাশে সঙ্গীতশিল্পী তপু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:১৪
‘বাড়িয়ে দাও তোমার হাত শীতার্তদের সাহায্যার্থে’ শীর্ষক বিশেষ কনসার্টের আয়োজন করেছে জলফড়িং মিউজিক। আর এই আয়োজনে গান গাইবেন জনপ্রিয় সঙ্গীত তারকা তপু।
 
শীতার্তদের সাহায্যার্থে অংশ নিতে নিজের ব্যান্ড যাত্রীকে নিয়ে রাজশাহী যাচ্ছেন তপু। এখানে তপু ছাড়াও গান গেয়ে শোনাবেন এহসান রাহী ও আরশী। থাকছে রাজশাহী কমেডি ক্লাবের পরিবেশনা।
 
রাজশাহীর ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আসছে ৩০ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে এ আয়োজন।
 
​ইত্তেফাক/এমএআর