সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:২৫
 
সারাদেশে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।-বাসস।
 
 
ইত্তেফাক/এএসএস