ইব্রা ম্যাজিকে টানা চতুর্থ জয় ম্যান ইউর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:২৭
ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষেও অনবদ্য খেললেন ম্যানচেস্টার ইউনাইইটেডের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নিজে গোল করলেন একটা, সতীর্থদের দিয়ে করালেন দুটো। এতে লিগে টানা চতুর্থ জয় পেল হোসে মরিনহোর দল।
 
সোমবার ওল্ড ট্রাফোর্ডে হোম টিমের জয়ে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থান দখলে নিলো রেড ডেভিলসরা। এদিন ইব্রা ছাড়া অপর দুটি গোল করলেন হেনরিখ মাখিতারিয়ান ও ডালে ব্লিন্ড।
 
৩৯ মিনিটে ইব্রার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ম্যান ইউকে এগিয়ে দেন ব্লিন্ড। ৮২ মিনিটে ব্যবধান বাড়ান ইব্রা। পল পগবার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ছন্দে থাকা এই স্ট্রাইকার। মিনিট চারেক পর অসাধারণ এক গোলে ব্যবধান ৩-০ করেন মাখিতারিয়ান।
 
তবে ৯০ মিনিটে ফাবিও বোরিনির গোলে ব্যবধান কমায় সান্ডারল্যান্ড।
 
ইত্তেফাক/এএম