সফল পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩
 
ভারত তাদের সবচাইতে শক্তিশালী পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে সফল হয়েছে বলে জানায় সিএনএন। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট  অর্গানাইজেশন (ডিআরডিও) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সফলভাবে এই পরীক্ষা চালায়।
 
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিজেদের দেশে তৈরি মিসাইলের ক্ষেত্রে আমরা এক অনন্য শক্তি অর্জন করেছি। এটি আমাদের প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে।
 
টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বলেন, 'অগ্নি-৫'-এর সফল পরীক্ষায় সকল ভারতবাসী গর্বিত অনুভব করছে। আমাদের কাঠামো গত প্রতিরক্ষার ক্ষেত্রে এটি বাড়তি শক্তি যোগাবে। সিএনএন।
 
ইত্তেফাক/আরএ