আগামীকাল টেলিছবি ‌‘আমানত’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৩
চ্যানেল আইতে আগামীকাল ২৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘আমানত’।
 
টেলিছবিটির চিত্রনাট্য করেছেন মহিউদ্দিন আহমেদ ও পরিচালনায় মুশফিকুর রহমান গুলজার।
 
অভিনয়ে প্রাণ রায়, মারজুক রাসেল, বিথী রানী সরকার, প্রিয়া আমান,ইরিন তানিয়া, আহসানুল হক মিনু, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর