জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাইশা আক্তার (২) উপজেলার ঢেকুঞ্জা গ্রামের মোকাদ্দেস হোসেনের মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে মাইশা খেলার ছলে হাঁসের পিছু নিয়ে পুকুর পাড়ে যায়। এবং কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
