জাতীয় জাদুঘরে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ শীর্ষক প্রদর্শনী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৫:১৮
 
দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ শীর্ষক  তিনদিনব্যাপী শিল্প প্রদর্শনী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রদর্শনীটি শুরু হয়ে  চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তরুণ শিল্পীদের শব্দকল্প ও চিত্রবিষয়ক স্থাপনাশিল্প প্রদর্শনীটি কিউটরের দায়িত্বে আছেন শিল্পী অভিজিত্ চৌধুরী।
 
বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় জাদুঘরের নলিনী কান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্পী হাশেম খান ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
 
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
 

ইত্তেফাক/এএসএস