ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৫:২১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিজিবি ১২ ব্যাটালিয়ান সদর দফতরে প্রায় তিন কোটি ৪০ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এগুলোর মধ্যে বিজিবি ১২ ব্যাটালিয়ানের জব্দকৃত তিন কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার টাকার ও ৬০ ব্যাটালিয়ানের জব্দকৃত ১৩ লক্ষ ৫৭ হাজার টাকার মাদক দ্রব্য রয়েছে। মাদকদ্রব্যগুলো হলো, ফেনসিডিল, হুইস্কি, গাজা, বিয়ার, ইসকপ সিরাপ, আর্সিকপ সিরাপ ইত্যাদি।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আহসানুজ্জামান জি উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী, ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার এম এ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ