ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৭:০১
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে হালিমা খাতুন (২৪) নামে এক নারী খুন হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার রামরাইল এলাকার স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর আলমগীর নামে তার স্বামী পলাতক রয়েছেন। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান, নেশাগ্রস্ত আলমগীরের বাবা তার পুত্রবধূ হালিমার নামে একটি জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু আলমগীর হালিমাকে ওই জমিটি তার নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। এর জের ধরে সোমবার দিবাগত রাতের কোন এক সময় স্বামী তাকে গলায় উড়না পেঁচিয়ে হত্যা করে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। মঙ্গলবার সকালে স্থানীয় ঘটনাটি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
 
ইত্তেফাক/এমআই