বিআরটিএর চেয়ারম্যান হলেন মশিয়ার রহমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৫০
 
সরকারের অতিরিক্ত সচিব মশিয়ার রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি একই দফতরের পরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন।
 
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোস্তফা কামালকে একই অধিদফতরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব আমির হোসেনকে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে। এদিকে পূর্ত পরিদফতরের পরিচালক কমোডর এম জাহাঙ্গীর আলমকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই নৌ কর্মকর্তাকে প্রেষণে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইত্তেফাক/এএম।