খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন: নাসিম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:২৮
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। অন্য কোন সরকারের অধীনে এই নির্বাচন হবে না।
 
মঙ্গলবার বিকেলে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের অষ্টম কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, যে যত কথাই বলুক, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সমস্ত দুনিয়ায় নির্বাচিত সরকারের অধিনের নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও তাই হবে। কারণ, ইয়াজ উদ্দিন আহমেদকে জোর করে রাষ্ট্রপ্রতি বানিয়ে বিএনপি প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করেছিল।

ইত্তেফাক/এএম।