কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারজাত করছে নেটগিয়ার ব্র্যান্ডের ইএক্স ৩৭০০ মডেলের ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
প্রতি সেকেন্ডেসর্বোচ্চ ৭৫০ মেগাবাইট গতিতে রেঞ্জ এক্সটেন্ডারটি একটি বাড়িতে কিংবা অফিসে ব্যবহৃত ওয়াইফাই এর পরিধিবৃদ্ধি করতে সক্ষম।
ডুয়েলব্যান্ডের এই পণ্যটিনতুন ৮০২.১১এসি এবং বি/জি/এন ওয়াইফাই ডিভাইস সমর্থন করে। অধিক কার্যকরিতার জন্য এক্সটেন্ডারটিতে ব্যবহার করা হয়েছে দু’টি এক্সটার্নাল এ্যান্টেনা। এটি খুব সহজে যেকোন প্লাগে সংযোগ দিয়ে ব্যবহার করা যায়। যেকোন ব্র্যান্ডের ওয়াইফাই রাউটারের সাথে এটি কাজ করে। পণ্যটির মূল্য ৪ হাজার ৭৫০ টাকা।
ইত্তেফাক/এমএইচ
