ঝিনাইদহে নকল নবিসদের ধর্মঘট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ০১:৩৬

ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন  সাব-রেজিস্টার অফিসের নকলনবিসরা। মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে তারা জেলা সাব রেজিষ্টার অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনারে গিয়ে শেষ করে। পরে সেখানে দিনব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এ সময়ে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক শামছুন্নাহার, সদর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।

 

বক্তারা  নকল নবিসদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। এছাড়া দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের পারিশ্রমিক দ্রুত পরিশোধের দাবি করেন। নকল নবিসরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী ৩ জানুয়ারি ঢাকায় আমরণ অনশনের কর্মসূচি গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএন