আসছে ‘টু-লেইট ব্যাচেলর’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৯
তিন ব্যাচেলর বন্ধু ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। এক সময় তারা বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে খেলে বাড়িওয়ালা তাদের না করে দেয়। তারা নতুন ফ্ল্যাটের জন্য যেখানেই যায় শুনে ব্যাচেলর ভাড়া হবে না।
 
তাই তারা কোন উপায় না পেয়ে তিনজন এবার প্রতিবন্ধী সেজে একজন পঙ্গু, একজন কানা, আর একজন বোবা সেজে বাড়ি দেখতে গেল। অবশেষে বাড়িওয়ালী রাজি হয়। বাড়িওয়ালীর চোখ ফাঁকি দিয়ে তাদের তিন মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠে এবং নানা হাস্য রসাত্মক ঘটনার মধ্য দিয়ে এভাবে ‘টু-লেইট ব্যাচেলর’ নাটকের গল্প এগিয়ে গেছে।
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন, সিয়াম আহম্মেদ, শারলিন ফারজানা, জোভান, নাদিয়া, উজ্জ্বল চৌধুরী, ইরিন ঝড়া, সেলি আহসান, আনন্দ খালেদ, বিরহী মুক্তার ও সুমন।
 
গোলাম সারওয়ার অনিকের রচনায় ও মো. মেহেদী হাসান জনির পরিচালনায় নির্মাণ করা হচ্ছে ‘টু-লেইট ব্যাচেলর’। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
 
নাটকটি শিগগির বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
 
ইত্তেফাক/এমএআর