একটি মার্কিন ফিটনেস ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন নায়িকা দীপিকা। ফটোশুটটিতে মূলত স্পোর্টস লুক রাখা হয়েছে তার। যেখানে দীপিকাকে আবেদনময়ী এবং ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে।
ম্যাগাজিনে কতগুলি ফিটনেস টিপসও দিয়েছেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টও করেন এ নায়িকা।
দীপিকা আগেও জানিয়েছেন যে, তিনি একটা সময় অবসাদে ভুগতেন। খেলাই তাকে অবসাদ কাটিয়ে তুলতে সাহায্য করেছে। এই ফিটনেস ম্যাগাজিনেও তিনি সবাইকে খেলাধুলো করার পরামর্শ দিয়েছেন।
তার মন্তব্য, যে কাজই করুন না কেন ফোকাস থাকতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দৌড়তে হবে। শরীরচর্চা আধুনিক লাইফস্টাইলের একটি অঙ্গ। আর তাই প্রতিদিন এক ঘণ্টা করে শরীরচর্চা করা প্রয়োজন।
ইত্তেফাক/এমএআর
