আসছে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টা ১০ এ চ্যানেল আইতে প্রচারিত হবে এ সপ্তাহের বিশেষ টেলিফিল্ম ‘ফাঁদ ফোকর’। টেলিছবিটি নির্মাণ ও রচনায় আশফাক নিপুন।
মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে টেলিফিল্মটির কাহিনী সাজানো হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।
বিভিন্ন চরিত্রে এখানে দেখা যাবে মারজুক রাসেল, নাদের চৌধুরী, আবুল হায়াত, আমানুল হক হেলাল, নুসরাত জাহান খান নিপা, জীবন রায় প্রমূখ।
টেলিফিল্মটির বিষয়ে আশফাক নিপুন বলেন, ‘২০১৬ তে ১লা জানুয়ারীতে প্রচারিত চ্যানেল আই এর প্রথম টেলিফিল্ম ছিল আমার। ঘটনাচক্রে ২০১৬ এর ৩০শে ডিসেম্বর শুক্রবারে চ্যানেল আই তে প্রচারিতব্য শেষ টেলিফিল্মটাও আমার। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত, গল্প আমার, বানিয়েছি আমি।’
IMG0
তিনি আরো বলেন, ‘বছরের ১ম দিন আর শেষ দিন আমার টেলিফিল্ম যাচ্ছে টিভিতে, ধরেই নেয়া যায় খুব কাজ করেছি এই বছর!’
ইত্তেফাক/এমএআর
