জেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
বুধবার সকাল পৌনে ১১টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এর আগে বুধবার সকাল থেকে দেশের ৬০টি জেলায় একযোগে এ নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
ইত্তেফাক/কেকে
