ভেড়ামারায় ৬ দিন পর অপহৃতের লাশ উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:০২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অপহরণের ছয়দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইমরান হোসেন (২৩) উপজেলার বারো মাইল টিকটিকি পাড়া গ্রামের ইয়ারুল ইসলাম চাঁদু মিয়ার ছেলে।
 
বুধবার উপজেলার মুন্সীপাড়া পদ্মা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, ২৩ ডিসেম্বর ইমরান অপহৃত হন। এ ঘটনায় ওই দিনই নিহতের মা শেফালী খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন, বারো মাইল গ্রামের হাসান, হারুন, রহিম ও রওশন। ২৪ ডিসেম্বর পুলিশ রওশনকে গ্রেফতার করে।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ