বলিউড অভিনেতা আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দঙ্গল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। মাত্র তিন দিনে ১০০ কোটি রুপির বেশি ঘরে তুলেছে এটি।
দঙ্গলে আমির খান তার চলচ্চিত্রের মেয়েদের সঙ্গে কুস্তি খেললেও এবার সত্যি সত্যি তিনি ৫ বছরের ছেলে আজাদের সঙ্গেও কুস্তি খেলেছেন।প্রচারণার অংশ হিসেবে গতকাল ২৭ ডিসেম্বর ইউটিউবে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে শুরুতেই। কারণ এতে তার ৫ বছর বয়সী ছেলে আজাদের সঙ্গে কুস্তি করতে দেখা গেছে আমিরকে। এছাড়া এতে তুলে ধরা হয়েছে, সিনেমাটির জন্য আমিরের কুস্তির প্রস্তুতির বিভিন্ন বিষয়।
উল্লেখ্য, ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। এরপর ২০১১ সালে এ দম্পতির সন্তান আজাদের জন্ম হয়। তবে তার আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির, সেই সংসারে তার দুই সন্তান রয়েছে। দুই সন্তানের মধ্যে রয়েছে ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা।
ইত্তেফাক/এমএআর
