প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: দুইজন ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:০৪
 
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে সাত দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেয়।
 
তারা হলেন-বাংলাদেশ বিমানের প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
 
এর আগে  আসামিদের ১০ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম। 
 
এর আগে গত ২০ ডিসেম্বর রাতে বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। 
 
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। 
 
ইত্তেফাক/এএসএস