কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে আবু হেনা মোস্তফা কামাল মুকুল জয়লাভ করেন।
ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল হাতি প্রতীক ও কুষ্টিয়া জেলা জাসদের অন্যতম নেতা বেনজির আহমেদ বেনু টিউবয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল হাতি প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের অন্যতম নেতা বেনজির আহমেদ বেনু টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ ভোট।
তবে এর আগেই চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু চিঠিতে সু-নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। পরবর্তী নিদের্শনা অনুসারে করণীয় ঠিক করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
