পিকাবু দিচ্ছে 'মেগা অফার'

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৫০
উৎসবমূখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে হ্যান্ডসেট, কম্পিউটার, টিভি, আসবাবপত্র এবং রান্নাঘরের প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে আকর্ষণীয় ‘নিউ ইয়ার মেগা অফার’ চালু করেছে দেশের জনপ্রিয় অনলাইন শপ পিকাবু ডটকম।
 
অফার চলাকালীন সময়ের মধ্যে সবচেয়ে বেশি কেনাকাটা করে গ্রাহকরা পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকিট জেতার সুযোগ।
 
সবচেয়ে বেশি কেনাকাটা করা চারজনকে মাস্টারকার্ডের পক্ষ থেকে দেয়া হবে ১০ হাজার টাকা এবং ৫ হাজার টাকার প্রি-পেইড কার্ড।
 
২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে পিকাবু’র এ অফার।     
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিকাবু জানিয়েছে, ঢাকায় বসবাসকারী গ্রাহকরা সর্বোচ্চ ৪৮ ঘন্টা এবং ঢাকার বাইরের গ্রাহকরা সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে অর্ডার করা পণ্য হাতে পেয়ে যাবেন। গ্রাহকরা ক্যাশ-অন-ডেলিভারি (সিওডি), অনলাইন পেমেন্ট কিংবা ইএমআই বা কিস্তির মাধ্যমে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন।
 
এই অফারে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি), ব্র্যাংক ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক (এমটিবি), সাউথইস্ট ব্যাংক (এসবি) ব্যাংকের এবং আমেরিকান এক্সপ্রেসের (অ্যামেক্স) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে সর্বোচ্চ ছয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন।
 
এছাড়া পণ্য পছন্দ না হলে কিংবা পণ্যে কোনো ত্রুটি থাকলে তা পণ্য ক্রয়ের তিনদিনের মধ্যে পিকাবু’র 'ইজি রিটার্ন পলিসি'র আওতায় ফেরত দিতে পারবেন গ্রাহকরা।
 
বিশ্বব্যাপি সমাদৃত পেমেন্ট গেটওয়ে মাস্টারকার্ড-এর সঙ্গে মিলে উক্ত অফার সবার জন্য শুরু করেছে পিকাবু ডটকম।
 
ইত্তেফাক/এএম