জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গৃহবধূ শিলা মল্লিক (৩২) এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সক হানিফ জানান, তার বা-হাতের কনুর উপরে এসিডে কিছু অংশ পুড়ে গেছে।
এসিডের শিকার শিলা মল্লিক জানায়, জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমার দেবর প্রনব, ধন্য, উত্তম ও তাদের স্ত্রীরা মঙ্গলবার রাত পোনে ১২টায় আমি পিঠা বানানোর সময় আমাকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
অভিযুক্ত দেবর প্রনব জানায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাদারীপুর জজকোর্টে একটি মামলা আছে। সেই মামলা ঠেকানোর জন্য সে এসিড শিকারের নাটক করছে এবং সে নিজের গায়ে এসিড দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এলাকাবাসী জানায়, এসিড নিক্ষেপ ঘটনাটি রহস্যজনক। ইতিপূর্বেও শিলা মল্লিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এসিড নিক্ষেপের মামলা সাজিয়েছিল। রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/‰‰g|
