মেহেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন গোলাম রসুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৭
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১০৭ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রসুল (আনারস মার্কা প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
 
তার নিকটতম আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ অ্যাডভোকেট মিয়াজান আলী (কাপ পিরিচ মার্কা প্রতীকে) পেয়েছেন ৮৪ ভোট। 
 
এছাড়া আওয়ীমী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস চশমা মার্কা প্রতীক নিয়ে ৫৫ ভোট ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন তালগাছ মার্কা প্রতীকে পেয়েছেন ২১ ভোট।
 
 
ইত্তেফাক/ইউবি