মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহিউদ্দিন বিজয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৭
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মহিউদ্দিন বিজয়ী হয়েছেন। 
 
মোট ৮৮৭ জন ভোটারের মধ্যে ৮৩৩ জন ভোট প্রয়োগ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন পেয়েছেন ৪৭৮ ভোট। তার নিকটতম জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী পেয়েছেন ৩৫৫ ভোট। 
 
১৫টি ভোট কেন্দ্রেই কঠোর নিরাপত্তা আর উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  
 
ইত্তেফাক/ইউবি