প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামও টেলিটক বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেমেন্ট টু গভর্নমেন্ট (পিটুজি) পদ্ধতিতে প্রয়োজনীয় পরিষেবা বিল ও ফি প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এটুআই, টেলিটক এবং ১৬টি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং ১৬ টি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড,ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সাভার পৌরসভা’র প্রতিনিধিরা।
রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সকল পরিষেবা বিল ও ফি একটি একক প্লাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এসব পরিষেবা বিল ও ফি জমা দেয়ার ক্ষেত্রে জনগনের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী সকল শ্রেণী পেশার জনগণ তাদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল টেলিটক মোবাইলের মাধ্যমে খুব সহজে যেকোন স্থান থেকে একক ব্যবস্থায় প্রদান করতে পারবে।
উল্লেখ্য, ইউএনডিপি এবং ইউএসএইড এর কারিগরি সহায়তায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সরকারের বিভিন্ন সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আনীর চৌধুরী, পলিসি এডভাইজর, এটুআই প্রোগ্রাম; ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎউন্নয়ন বোর্ড; মেজর জেনারেল মঈন উদ্দিন, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড;ব্রিঃ জেনারেল শাহিদ সারওয়ার, এনডিসি পিএসসি (অব.), ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো); ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.), ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডিপিডিসি; খান মোহাম্মদ বিলাল, অতিরিক্ত সচিব, প্রধান নির্বাহি কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; মাহফুজ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড; মোঃ মেসবাউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; গিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিমিটেড; ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; ইঞ্জিনিয়ার তাকসিম আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ; মোস্তাক আহমেদ, কোম্পানি সেক্রেটারি, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; মো. শফিক উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; মো. আইয়ুব খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; খাজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; মো. আবদুল্লাহ পি. ইনজ, ব্যবস্থাপনা পরিচালক, খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ; ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ; হাজী মো. আবদুল গনি, মেয়র, সাভার পৌরসভা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
