নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত থেকে দুলাল হোসেন মৃধা (৪০) নামে এক বাংলাদেশি যুবকককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুর দেড়টার দিকে তাকে ধরে নিয়ে যায়।
দুলাল হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিন মৃধার ছেলে। এ বিষয়ে নওগাঁর পত্নীতলাস্থ ১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী জানায়, জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে ঐতিহাসিক আলতাদিঘী শালবন দেখতে আসেন দুলাল হোসেন। দুপুরে সীমান্তের জিরো লাইন সংলগ্ন বাংলাদেশের ২৬৮/৫এস নং পিলারের কাছে আলতাদিঘীতে গোসল করতে গেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ডাংগিবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
