ঝিনাইদহে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন কনক কান্তি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৫
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কনক কান্তি দাস (প্রতীক চশমা) ৫৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি ( এরশাদ ) সমর্থিত এম হারুন অর রশিদ ( প্রতীক আনারস ) পেয়েছেন ৩৯২ ভোট। আর জাসদ ইনু সমর্থিত মুন্সি এমদাদ হোসেন (প্রতীক মোটর সাইকেল) পেয়েছেন শূন্য ভোট।
 
ইত্তেফাক/ইউবি