কক্সবাজারে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২১:১৬
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৬৮ ভোট। তার নিকটতম জাপার জেপির প্রেসিডিয়াম সদস্য এ.এইচ. সালাউদ্দিন মাহমুদ পেয়েছেন ২১৮ ভোট।
 
বুধবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত। কক্সবাজারে ১৫ টি কেন্দ্রে ১০০৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৮৮ জন। পরে সন্ধ্যা ৭ টায় প্রিজাইডিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল সংগ্রহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আলী হোসেন ফলাফল ঘোষণা করেন।  
 
 
ইত্তেফাক/ইউবি