হ্যামস্ট্রিং ইনজুরিতে আগেই ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহিমের। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে নুরুল হাসানের। মুশফিকের ওয়ানডে অভিষেকের পর অভিষেক হওয়া ৫ম উইকেট কিপার নুরুল হাসান।
বিভিন্ন সময় মুশফিকের ইনজুরি ও বিশ্রামের সুযোগ পেয়েছিলেন, ধীমান ঘোষ, এনামুল হক, জহুরুল ইসলাম ও লিটন দাস। এবার অপেক্ষায় রয়েছেন নুরুল হাসান।
এছাড়া ঘুরে দাঁড়ানোর ম্যাচে বিশ্রামে থাকছেন মুস্তাফিজুর রহমানও। তার জায়গায় অভিষেক হচ্ছে পেসার শুভাশিস রায়ের। প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৩৬টি উেইকেট রয়েছে তার। অনুর্ধ্ব-১৯, বিসিবি একাডেমি ও বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন এই পেসার।
এদিকে ফর্মহীনতায় ভোগা সৌম্যর জায়গায় স্পিনার তানভীর হায়দারের অভিষেক মোটামুটি নিশ্চিত। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২২০৯ রান ও ৮৪টি উইকেট রয়েছে তার।
তবে মুস্তাফিজকে খেলানোর ব্যাপারে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।
ইত্তেফাক/এমএইচ
