কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫
কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত থাকায়  সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১ নং ওয়ার্ডে (দৌলতপুর) নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ডে (দৌলতপুর ) আব্দুল বাকী, ৩ নং ওয়ার্ডে (দৌলতপুর) আসাদুজ্জামান লোটন, ৪ নং ওয়ার্ডে (ভেড়ামারা) আবু হেনা মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে (মিরপুর) মহাম্মদ আলী, ৮ নং ওয়ার্ডে (কুষ্টিয়া সদর) শরিফুল ইসলাম, ৯ নং ওয়ার্ডে (কুষ্টিয়া সদর)  মামুন অর রশিদ, ১০ নং ওয়ার্ডে (কুষ্টিয়া সদর) আব্দুল মজিদ, ১১ নং ওয়ার্ডে (কুমারখালী) গাজী হাসান তারেক বিপ্লব, ১২ নং ওয়ার্ডে (কুমারখালী) শেখ মো. আবু সাইদ ও ১৩ নং ওয়ার্ডে (কুমারখালী) মফিজ উদ্দিন নির্বাচিত হন। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে চারজন ও সংরক্ষিত নারী সদস্য পদে দুইজন নির্বাচিত হন।
 
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে  ৩ নং ওয়ার্ডে (মিরপুর ও কুষ্টিয়া সদর) জান্নাতুল মাওয়া ও ৫ নং ওয়ার্ডে (খোকসা ও কুমারখালী) রোজী সুলতানা নির্বাচিত হন।
 
অপরদিকে নির্বাচন কমিশনের নির্দেশে ভোট গ্রহণের একদিন আগে নারী সংরক্ষিত সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/ইউবি