নির্দলীয় জেলা পরিষদ নির্বাচনে কোন্দলের সুযোগ নেই: দীপু মণি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি বলেছেন, জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কোনো সুযোগ নাই।
 
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
দীপু মণি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন নির্দলীয় নির্বাচন। তাই এ নির্বাচনে দলীয়ভাবে কোনো কোন্দলের সুযোগ নেই।’ তিনি আরো বলেন, এ নির্বাচনে শুধু আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলীয়ভাবে নির্বাচন পরিচালনা করা হয়নি।

ইত্তেফাক/এএম।