সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
জেলার ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ১৮০ ভোট পেয়েছেন।
ইত্তেফাক/ইউবি
