নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদোজ্জামান চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫৩৮ ভোট। তার নিকটতম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন ভূইয়া পেয়েছেন ৪৩১ ভোট।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, পলাশ, মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে গঠিত জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৯৯৩ জন।
ইত্তেফাক/ইউবি
